শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ
linknews
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ১৬:১৯

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সৌন্দর্য চর্চার নামে এসব প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের (Mohammed Jahed) ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা। পরে তার ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস ‘Fresh & White Beauty Cream’ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-আমিন জানান, জব্দ করা এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য ও আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে দেশে আনা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ প্রসাধনীসহ নিষিদ্ধ পণ্যের অবৈধ আমদানি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দারা।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে