সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, খিলগাঁও থেকে মরদেহ উদ্ধার

linknews

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:৩৪

রাজধানীতে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, খিলগাঁও থেকে মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর একটি ১০-তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের জানান, সকালে খবর পেয়ে পুলিশ দক্ষিণ বনশ্রীর ওই বাসায় যায়। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহাবাজের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের

কাছ থেকে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত শাহাবাজ রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার রোড নম্বর ৯/৫, ব্লক-এফ-এর একটি বাসায় ভাড়া থাকতেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।