
এ ধরনের জালিয়াতি প্রতিরোধে রপ্তানি নথি আদান-প্রদানে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার, ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের বিষয়টি যাচাই এবং সন্দেহজনক লিংক ও অ্যাপ্লিকেশন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন ব্যবসায়িক যোগাযোগে, বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। এ ধরনের জালিয়াতির মধ্যে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তন অন্যতম।
এ পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথিপত্র পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নথিপত্র আটকে দেওয়া বা সেগুলোতে কারসাজির ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা যাচাই না করে কার্যকর করা যাবে না। এ ধরনের পরিবর্তনের সত্যতা আগে থেকে প্রতিষ্ঠিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্বাধীনভাবে নিশ্চিত হতে হবে।
এ ছাড়া সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং পাসওয়ার্ড, পিন বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ধরনের সন্দেহজনক জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি নথিপত্রে কারসাজির ঘটনা নজরে এলে তা অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে।
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ সতর্কতামূলক নির্দেশনা যথাযথ যোগাযোগমাধ্যমে রপ্তানিকারকদের মধ্যে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
ইউরোপে কমলেও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৭ শতাংশ
linknews · ৪৩ মিনিট আগে

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত
linknews · ৫৫ মিনিট আগে

করপোরেট নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ও ব্যক্তি পর্যায়ে ঋণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক
linknews · ১ দিন আগে

টানা পাঁচ দফা কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
linknews · ২ দিন আগে