যৌথবাহিনীর অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের বাড়িতে শোকের ছায়া
linknews
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৪:৫৩

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে।
পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নগরকান্দার বারখাদিয়া এলাকার টুলু শেখের মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিতাস। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী।
তিতাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। প্রতিবেশী ও পরিচিতজনেরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে