যুবদল নেতা শাকের হত্যা: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
linknews
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৮:১১

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকায় ডিবির বিশেষ অভিযানে ৪৬ বছর বয়সী গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, এ হত্যা মামলায় যুবদল নেতা রনি শিকদার (৩৮), শামীমা ইয়াসমিন লুবনা (৩১), স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার (৪০) এবং মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২১ অক্টোবর বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানান, শাকের হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে