মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ মাদ্রাসাছাত্র নিহত
linknews
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:০৮

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
নিহতরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। এছাড়া অপর আহত যুবক হলেন, সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন তিন মাদ্রাসাছাত্র। এসময় তারা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। পরের স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলার থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, তিন মাদ্রাসাছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। এর মধ্যে দুইজন মারা গেছেন। আমরা নিহতদের মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে