মহিলা প্রধানের নেতৃত্বে মাদ্রাসায় ৫ সদস্যের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ
linknews
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:০৩

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার অধ্যাপক একেএম নুরুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা প্রকাশ করা হয়।
যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে হাইকোর্টের রিট পিটিশন ৫৯১৬/২০০৮-এর রায়ের আলোকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, মাদ্রাসা কর্তৃক কমিটি গঠনের পর ইমেইলে/ডাকযোগে অভিযোগ কমিটির সভাপতিকে অবহিত করতে হবে। কমিটির বেশিরভাগ সদস্য নারী হতে হবে। সম্ভব হলে নারীকে কমিটির প্রধান করতে হবে। সব মাদ্রাসায় স্বচ্ছ কাচের বক্স স্থাপন করতে হবে এবং সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কমিটির সদস্যদের উপস্থিতিতে বক্সটি খুলতে হবে। মাদ্রাসায় এ-সংক্রান্ত কমিটির কার্যক্রম প্রতিবেদন আকারে প্রতি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, অভিযোগ পাওয়া গেলে কমিটি গুরুত্ব সহকারে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করবে এবং ভিকটিমকে আইনের আশ্রয় গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে