
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে তিন শতাধিক স্থানীয় লোকজন অংশ নেন। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয়রা জানান, তারাকান্দা শহর ও এর আশপাশের গ্রামগুলোতে মাদকের কেনাবেচা আশঙ্কাজনক হারে বাড়ছে। সন্ধ্যা নামলেই এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কিশোর ও যুবকরা মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং তাদের পরিবারগুলো গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। পুলিশ কার্যকরভাবে মাদক কারবারিদের ধরতে না পারায় বাধ্য হয়ে স্থানীয়রা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
তাদের দাবি, অবিলম্বে এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে, প্রকৃত মাদক কারবারিদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া ফরিদ হোসেন বলেন, আমরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিরা প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তাদের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে, শিক্ষার্থীরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমরা বারবার প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো কার্যকর প্রতিকার পাইনি।
ইদ্রিস আলী নামের আরেক আন্দোলনকারী বলেন, আমরা চাই না আমাদের সন্তানরা মাদকের অন্ধকার জগতে হারিয়ে যাক। আমরা একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ চাই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আমরা এই কর্মসূচি পালন করেছি।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আন্দোলনকারীদের বুঝিয়ে বলা হয়েছে এবং মাদক কারবারিদের চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর তারা সড়ক থেকে সরে যান। কোথাও মাদক কেনাবেচার সঙ্গে কেউ জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে