সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদপুরে গ্রেপ্তার

linknews

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ২৩:৪০

ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদপুরে গ্রেপ্তার

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।

জুয়েল রানা জানান, গ্রেপ্তার আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ভোলা সদর উপজেলার উত্তর নওয়াবাদ পুলিশ লাইন এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আহাদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।