বেগুন ক্ষেতে ঘাস মারার বিষ প্রয়োগ দুর্বৃত্তদের, মাথায় হাত জয়পুরহাটের কৃষকদের
linknews
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৪:৪৬

উপজেলার বড়তারা গ্রামের মো. মামুনুর রশিদ, আমজাদ হোসেন এবং আবু হেনার স্ত্রী জুলেখা বেগমের বেগুনগাছে রাতের আঁধারে এই বিষ প্রয়োগ করা হয়।
কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, মামুনুর রশিদের ১২ শতক, আমজাদ হোসেনের ২০ শতক এবং আবু হেনা ও জুলেখা দম্পতির ১০ শতক জমির বেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগুন চাষে বিনিয়োগ করা অর্থ ও শ্রমের ক্ষতি নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মামুনুর রশিদ বলেন, আমার ১২ শতক জমিতে বেগুনের আবাদ ছিল। রাতের আঁধারে কে বা কারা আমার জমির বেগুনগাছে ঘাস মারার বিষ প্রয়োগ করেছে। ফসলের পেছনে বিনিয়োগ করা অর্থ ও পরিশ্রম বিফলে গেল।
আমজাদ হোসেন বলেন, আমি ২০ শতক জমিতে বেগুনের চাষ করেছি। গাছে সবেমাত্র বেগুন ধরা শুরু করেছে। জমিতে সেচ দিয়ে বাসায় ছিলাম। সকালে এসে দেখি, সূর্যের আলোয় বেগুনগাছ লেতিয়ে যাচ্ছে। পরে বুঝতে পারলাম, আমার বেগুনগাছে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। এরপর জমিতে পানি স্প্রে করেছি, কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবি জানাচ্ছি।
জুলেখা বেগম বলেন, আমাদের ১০ শতক জমির বেগুনগাছও বিষ প্রয়োগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আমাদের ফসলের ক্ষতি করেছে, আল্লাহ তাদের বিচার করবেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ দত্ত বলেন, তিনি ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কৃষি অফিসের মাধ্যমে সহায়তার বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, কৃষকদের ফসলে বিষ প্রয়োগের খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে