সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-প্রাইভেটকার-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গোপালগঞ্জে আহত ৫০ ছাড়াল

linknews

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১৪:৫২

বাস-প্রাইভেটকার-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গোপালগঞ্জে আহত ৫০ ছাড়াল

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একে একে আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।