দ্রব্যমূল্যের কষাঘাত ও ছাঁটাই বন্ধে ‘শ্রমিক কার্ড’ চালুর দাবি শ্রমিক মজলিসের
linknews
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৮:৪৪

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম বলেন, সরকার আজ রাষ্ট্রের শিল্প কারখানা বেসরকারিকরণের নামে বিশালসংখ্যক শ্রমিককে কর্মহীন করে তুলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বারবার জ্বালানির দাম বাড়িয়ে শ্রমিকদের জীবন-যাপনকে চরম দুর্ভোগে ফেলছে।
গ্যাস সংকট ও জ্বালানির সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় শ্রমিক সমাজের মাঝে চরম হতাশা বিরাজ করছে বলে দাবি করেন আব্দুল করিম। তিনি বলেন, কোনো ভিশনারি কর্মসূচি ঘোষণা না করার কারণে ব্যবসা-বাণিজ্য ও শিল্প—সবকিছুতে মন্দা বিরাজমান হচ্ছে।
সব জায়গায় শ্রমিক ছাঁটাই চলছে জানিয়ে তিনি বলেন, চা শ্রমিকদের ন্যায্যমজুরি পাকিস্তানি আমলের মতো রয়ে গেছে। শ্রমিকদের সংসার চালানো আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে সরকারকে শ্রমিক কার্ড চালুসহ টিসিবি সুবিধাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। যে কার্ডের ভেতর দিয়ে শ্রমিকরা তাদের প্রয়োজন পূরণ করবে।
ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি খালেদ সানোয়ারের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হকের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি হাজি নূর হোসেন, সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল ইসমাইল খন্দকার, ইসলামি যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে