সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহিলা দল নেত্রী বহিষ্কার

linknews

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৪৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহিলা দল নেত্রী বহিষ্কার

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়েরকৃত মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহ যথাযথ যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।