সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে খিলগাঁওয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

linknews

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০০:২৫

ডেঙ্গু প্রতিরোধে খিলগাঁওয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সবার ব্যক্তিগত সচেতনতা ও নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারি।"

​অনুষ্ঠান শেষে খিলগাঁও এলাকার বিভিন্ন প্রধান সড়ক, ড্রেন এবং বর্জ্য ফেলার স্থানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এডিস মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি দ্রুত অপসারণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী এবং সরাসরি লার্ভিসাইড স্প্রে করা হয়।

​এছাড়া স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং এলাকা জুড়ে মাইকিং করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।