সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিএসসিতে ককটেল ফাটাতে এসে আটক দুই যুবক

linknews

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ২১:৪৫

টিএসসিতে ককটেল ফাটাতে এসে আটক দুই যুবক

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল এবং জাবির সালেহীন দিপু।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তারা টিএসসির সাকিবের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় মেট্রোরেলসংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে ১০-১২ জন ছাত্রদলের নেতাকর্মী দৌড়ে গিয়ে দুইজনকে আটক করেন। পরে আটক ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশের কাছে নিয়ে যান তারা।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, মেট্রোস্টেশনের নিচে ককটেল নিক্ষেপের সঙ্গে সঙ্গে তারা দুইজনকে ধরে। একজন তাদের সঙ্গে থাকা ককটেলের ব্যাগ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে নিক্ষেপ করেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশে অবস্থান করা ছাত্রদল নেতারা ও সাধারণ জনগণ এগিয়ে এসে তাদের সাহায্য করে। পরে মিছিল নিয়ে তাদের শাহবাগ থানায় দিয়ে আসেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ২ জনকে আটক করা হয়েছে। ব্যাগ ভর্তি ককটেল পাওয়া গেছে, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে বৃষ্টির মধ্যেই সেগুলো উদ্ধার করেছে।

এর আগে গতকাল রোববার (৮ নভেম্বর) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।