সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

linknews

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ২০:৪৯

জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

​সোমবার (৯ নভেম্বর) বিকেলে তাকে কঠোর পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই এবং বগুড়া সদর থানায় বিভিন্ন সময় চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মারামারির অভিযোগে অন্তত ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও (চার্জশিট) দাখিল করা হয়েছে। সম্প্রতি গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে।

​এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।