
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন। প্রায় তিন মাস ধরে ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে একা বসবাস করতেন এবং স্থানীয় বাজারে গরু জবাই ও মাংস বিক্রির কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই রুবেল ওই ভাড়া বাসায় একা থাকছিলেন। এছাড়া তাঁর হৃদরোগের সমস্যাও ছিল।
ঘটনার বিবরণ দিয়ে নিহত রুবেলের মহাজন সাহেব কসাই জানান, গত রোববার সন্ধ্যায় করিমপুর বাজারে তাঁদের একসঙ্গে চা পান হয়। এরপর রুবেল বাসায় ফিরে যাওয়ার পর থেকে তাঁকে আর বাইরে দেখা যায়নি। সোমবার বিকেলে তাঁর বাসার গেটে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় এবং রুবেলের সন্তানদের খবর দিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় টয়লেটের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে মাদক সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে