
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়েছে, আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ কারণে বাংলাদেশ সার্ভিস রুলস (বি এস আর) পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট (২) অনুযায়ী, ৩ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
এর আগে গত ২ নভেম্বর দুপুরে আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা এলাকার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাকে আটক করে।
ওই দিন রাতে নির্যাতনের শিকার ছাত্রীর পরিবার শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে