গুজব ছড়ানোর দুই দিন পর সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
linknews
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ১৯:৫৬

রোববার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে ঢুকে এ আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
জোনাল অফিসার আবুল হোসেন জানান, দুই দিন আগে এআই দিয়ে তৈরি গ্রামীণ ব্যাংকের ভুয়া ছবি-ভিডিও দিয়ে কার্যালয়ে আগুন দেওয়ার গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু রোববার ভোরে পাহারাদারের ফোনে খবর পেয়ে তিনি কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস জানায়, তাদের দল পৌঁছানোর আগেই কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
এদিকে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ১৯ ঘণ্টা আগে