
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে ছুটি ঘোষণা করা আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি শান্ত রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা লাঠি হাতে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেওয়ায় মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকালে কালিয়াকৈরের এসেনশিয়াল গার্মেন্টসে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। পরে আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে। এসব কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে