কুষ্টিয়ায় নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদল
linknews
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১২:২৭

পরিদর্শন শেষে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিরোধী দলের সংসদীয় টিমে রয়েছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
গত ১১ নভেম্বর দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের মধ্যে দু’জন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে বলে মনে করছেন নুসরাত।
এ ঘটনায় দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে মামলা করেছেন। আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দেওয়া হয়েছে।
আসামি হিসেবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্মআহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে