কুমিল্লার তিতাসে সংবর্ধনা অনুষ্ঠান রণক্ষেত্র: বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক
linknews
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:৫৪

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
জানা যায়, সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণের পর সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে মিছিলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জামাল ও সহসভাপতি এমদাদের অনুসারীদের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চের সামনে হামলা চালানো হয়। এতে সংসদ সদস্য সামান্য আহত হন। পরে তিনি নিরাপদে সমাবেশস্থল ত্যাগ করেন। এরপরই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম বলেন, অনেকের আহত হওয়ার খবর শুনেছি। তবে সংসদ সদস্যের সামনে কেন এমন ঘটনা ঘটল এবং তিনি কেন আহত হলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের একাধিক দল কাজ করছে।
অভিযোগ ও সার্বিক বিষয়ে জানতে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে