সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কীটনাশকের কার্টনে ইট-বাঁশ, আটক ২

linknews

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৫:১১

কীটনাশকের কার্টনে ইট-বাঁশ, আটক ২

চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান জানান, একটি কোম্পানির ডিলারের সঙ্গে প্রায় দেড় বছর ধরে ব্যবসা করছেন তিনি। সম্প্রতি কৃষিপণ্যের কীটনাশক কেনার জন্য টাকা পরিশোধ করেন। পরে পণ্য সরবরাহের জন্য গাড়িতে করে মালামাল নিয়ে আসা হয়।

তার অভিযোগ, গাড়ি থেকে তাড়াহুড়া করে মালামাল নামানোর সময় কয়েকটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হয়। পরে কার্টন খুলে ভেতরে ওষুধের পরিবর্তে ইট ও বাঁশ দেখতে পান তিনি। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। কার্টনগুলোতে প্রায় চার লাখ ৯২ হাজার টাকার পণ্যের পরিবর্তে ইট ও বাঁশ দেওয়ার অভিযোগ উঠেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান বলেন, ভিডিও দেখেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।