উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে মূল বিষয় ভিন্ন খাতে নেওয়া হয়েছে: ইশরাক হোসেন
linknews
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৬:৫৩

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তার পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
ইশরাক হোসেন বলেন, “মাদক সেবন ও বিক্রির কুখ্যাত আখড়া উচ্ছেদে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিচালিত তার এ উদ্যোগকে উৎসাহিত না করে সংবাদ মাধ্যমগুলোতে কেবল ‘অস্ত্র’, ‘ইশরাক’ বা ‘অস্ত্র উঁচিয়ে অভিযান’-এর মতো কি-ওয়ার্ড ব্যবহার করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, যেখানে মাদক চেইন ভেঙে দেওয়া ও গডফাদারদের চিহ্নিত করা ছিল প্রধান উদ্দেশ্য, সেখানে গণমাধ্যমগুলো মূল বিষয় থেকে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। দায়িত্বশীল ভূমিকা পালনের বদলে কতিপয় সামাজিকমাধ্যম ও মূলধারার মিডিয়া প্রতি ঘণ্টা পর পর বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করে খবর প্রকাশ করেছে।
প্রতিমন্ত্রী পদ থেকে অব্যাহতির কারণ হিসেবে গণমাধ্যমের এ একপেশে প্রচারণাকেই অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন ইশরাক হোসেন। তিনি জানান, গণমাধ্যমের তৈরি এ বিভ্রান্তিকর পরিস্থিতির ফলে তার দল ও সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর ইতিবাচক কর্মকাণ্ড ধামাচাপা না পড়ে, সেজন্যই তিনি স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
ইশরাক হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে অহেতুক বিতর্ক বাদ দিয়ে মাদকের মূল আস্তানা ও সরবরাহকারীদের চিহ্নিত করতে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। গণমাধ্যমগুলো যেন নেতিবাচক শিরোনাম বাদ দিয়ে দেশ ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখার লড়াইয়ে ইতিবাচক ভূমিকা পালন করে, তিনি সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে