সাজেকে অবরোধের পঞ্চম দিন, সংকট নিরসনে যাচ্ছে উচ্চপর্যায়ের দল
linknews
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৬:৫২

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সাজেকের উজবাজারে তাদের পৌঁছানোর কথা রয়েছে। উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে থাকবেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ হেডম্যান ও কার্বারীরা।
সূত্র জানায়, আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সমঝোতার চেষ্টা চালানো হবে।
এদিকে পঞ্চম দিন (সোমবার) সকাল থেকে সড়কে আন্দোলনকারীদের তৎপরতা তেমন দেখা যায়নি। নতুন করে কোনো সহিংসতার খবরও পাওয়া যায়নি। তবে টানা অবরোধের কারণে সাজেকে দূরপাল্লার যান চলাচল ও পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে।
সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় একদিকে থমকে গেছে পর্যটনব্যবস্থা, অন্যদিকে সাজেক ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও মানবিক সংকট।
এর আগে রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় সাজেক সমস্যা সমাধানে হেডম্যানদের প্রতিনিধি নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার আমেনা মারজানা বলেন, বাঘাইছড়ির হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। বিষয়টি জানতে চেয়েছি, সরকারি সুবিধাভোগী কোনো হেডম্যান ও কার্বারী এই আন্দোলনে আছেন কি না। তারা জানিয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের কেউ সরকারি সুবিধাভোগী নন।
তিনি আরও বলেন, সভায় ৪০ থেকে ৪২ জন হেডম্যান ও কার্বারী ছিলেন। দুপুর ২টায় উজবাজারে স্থানীয়দের সঙ্গে বৈঠক হবে। আশা করছি, ভালো কিছু হবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে