শিক্ষার্থীদের খাবার ফেরালেন চুয়েট ভিসি, আনলেন ডিবি পুলিশ দিয়ে
linknews
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৭:১০

তবে তিনি ডিবি পুলিশের মাধ্যমে বাইরে থেকে নিজের জন্য খাবার আনিয়েছেন। শিক্ষার্থীরাও সেই খাবার তার কাছে পৌঁছে দিয়েছেন।
অপরদিকে, ভিসি নিজেকে অসুস্থ দাবি করলে দুজন চিকিৎসক তার রক্তচাপ পরীক্ষা করে ভিন্নমত দিয়েছেন। এ নিয়ে চুয়েট ক্যাম্পাসে বিতর্ক শুরু হয়েছে। ভিসিকে অসুস্থ দাবি করা চিকিৎসককে ঘিরে ধরেন আন্দোলনকারীরা। পরে দুজন চিকিৎসককে একই সঙ্গে ভিসির শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য ভেতরে পাঠান তারা।
মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুয়েটের মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন জানিয়েছেন, ভিসির শরীর সুস্থ রয়েছে এবং তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তার রক্তচাপও স্বাভাবিক রয়েছে; তবে কিছুটা সাফোকেশনে ভুগছেন।
অপরদিকে, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা ডা. টিবলু দে জানিয়েছেন, ভিসি শেখ শরীফুল আলমের রক্তচাপ স্বাভাবিক মাত্রায় নেই। তার বর্তমান রক্তচাপ ১০০/১৫০। তাই তার চিকিৎসার প্রয়োজন রয়েছে।
আন্দোলনকারীরা জানান, সকাল থেকে নাশতাসহ বিভিন্ন ধরনের খাবার পাঠানো হলেও ভিসি তা গ্রহণ করেননি। তিনি ডিবি পুলিশের মাধ্যমে খাবার আনিয়েছেন। তবে মানবিক দিক বিবেচনা করে অবরুদ্ধ ভবনের পানির সংযোগ চালু রাখা হয়েছে।
চুয়েটের ইটিই বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বলেন, ‘ভিসি বাইরের খাবার খাচ্ছেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরাও সেই খাবার পৌঁছাতে সহযোগিতা করেছি। তিনি শারীরিকভাবে সুস্থই রয়েছেন।’
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে