
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়
আনসার কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় এক যাত্রীর শিশুসন্তানের গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন সুমাইয়া। এ সময় ভুক্তভোগী পরিবারের চিৎকার শুনে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পরে ক্যানোপি-০২ এলাকার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন, এপিসি মো. মতিয়ার রহমান এবং নারী আনসার সদস্য কমলা বেগম ও রিপা আক্তার ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে বটতলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনসার সদস্যরা উদ্ধার করা স্বর্ণের চেনটি যাচাই-বাছাই শেষে ভুক্তভোগী পরিবারের কাছে ফিরিয়ে দেন। পরে বিমানবন্দর ডিওসি অফিসারের অনুমতিক্রমে আটক সুমাইয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে হস্তান্তর করা হয়।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে