সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দল পরিবর্তন ও ভূমিদস্যুতার অভিযোগ

linknews

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৮:০৯

রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দল পরিবর্তন ও ভূমিদস্যুতার অভিযোগ

প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে তিনি তা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করছেন বলেও অভিযোগে প্রকাশ পেয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলিয়া গ্রামের শামসুল হক মালুমের ছেলে আজিজুল মালুম এলাকায় একজন ভূমিদস্যু, প্রতারক ও জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে ছবি তুলে দীর্ঘ ১৭ বছর এলাকায় একক প্রভাব বিস্তার ও সুবিধা ভোগ করেন তিনি। বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন।

​অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালে শিমুলিয়া গ্রামে একটি জমির বায়না সূত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে পরিচয় হয় আজিজুল মালুমের। সেই পরিচয়কে ঢাল বানিয়ে বর্তমানে তিনি রাতে ঢাকার বাসভবনে যাতায়াত করছেন এবং ছবি-সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এলাকায় নতুন করে প্রভাব খাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সাবেক সরকারের আমলে গাজীর নাম ভাঙিয়ে সুবিধা নেওয়া আজিজুল এখন বিএনপির নাম ব্যবহার করে নিজের আখের গুছাচ্ছেন। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—"আজিজুল মালুম মূলত কোন দলের?"

​জমি দখল ও কৃষকদের নিঃস্ব করার অভিযোগ:

আজিজুল মালুমের বিরুদ্ধে সাধারণ ও প্রান্তিক কৃষকদের জমি প্রতারণা করে দখলের অসংখ্য অভিযোগ রয়েছে। শিমুলিয়া গ্রামের আলিমউদ্দিন গং, হামিদউল্লাহ গং, মন্টু গং ও আতা গংসহ বহু পরিবারকে ভিটাছাড়াও করেছেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি প্রভাব দেখিয়ে ঘরবাড়ি থেকে কৃষকদের উচ্ছেদ করে জমি আবাসন প্রকল্পের কাছে বিক্রি করে দেন এবং বিক্রির সমুদয় টাকা নিজে আত্মসাৎ করেন। এছাড়া রূপগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জুর বাড়ির পূর্ব পাশের একটি জমি জালিয়াতির মাধ্যমে বিক্রি করে পরিবারটিকে নিঃস্ব করার অভিযোগও দৃশ্যমান রয়েছে।

​গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ:

আজিজুল মালুমের বিরুদ্ধে বিস্ফোরক ও দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক মামলা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ স্থানীয়দের। শীর্ষ পর্যায় থেকে সেল্টার পাওয়ার দোহাই দিয়ে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

​এলাকাবাসীর দাবি, বহু পরিবারকে ভিটাছাড়া করা ও শত কোটি টাকার ভূমি জালিয়াতিতে জড়িত এই প্রতারক ও ভূমিদস্যু আজিজুল মালুমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।