সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে আগুন: শ্যামলীতে ঠিকানা পরিবহনের বাসে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

linknews

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২২:১৫

রাজধানীতে বাসে আগুন: শ্যামলীতে ঠিকানা পরিবহনের বাসে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে শ্যামলীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার।

তিনি বলেন, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৯টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে কে বা কারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ফায়ার সার্ভিসকে জানানো হয়।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।