
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়।
হাফিজ আহমেদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামে। তার বাবার নাম প্রয়াত মৌলভী আব্দুল গফুর এবং মায়ের নাম প্রয়াত শামসুন্নাহার। তিনি নিকুঞ্জ-২ এলাকার ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় বসবাস করতেন।
হাফিজ আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের জন্য অর্থায়ন করছিলেন হাফিজ আহমেদ।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
দেশজুড়ে
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

দেশজুড়ে
মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

দেশজুড়ে
পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

দেশজুড়ে
পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে