সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকচাপায় মুরগি বিক্রেতার মৃত্যু

linknews

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ | ১০:৫৩

যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকচাপায় মুরগি বিক্রেতার মৃত্যু

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ভোরের দিকে একটি অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মুরগিবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মুরগির দোকানের কর্মচারী শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান মিজানুর রহমান।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।