সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

linknews

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ | ১৩:০৩

মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

অভিযানকালে দলের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে এসে দালালদের দৌরাত্ম্যের কারণে সঠিকভাবে চিকিৎসা সেবা পান না। এই দালালদের দৌরাত্ম্য কমাতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের সেবার জায়গা। এই হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে স্থায়ীভাবে দুজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নিয়োগ দেওয়া হবে। হাসপাতালে এসে রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হবে।

এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে হাসপাতালে নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।