সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ের পাশে মিলল ৬টি তাজা ককটেল, আতঙ্ক

linknews

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২১:২৯

বিএনপি কার্যালয়ের পাশে মিলল ৬টি তাজা ককটেল, আতঙ্ক

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এসব ককটেল উদ্ধার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআরবি জানায়, দুপুরে ওই এলাকার এক পথচারী পরিত্যক্ত একটি বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে এসআরবি-৩-কে জানানো হলে ব্যাটালিয়নের একটি দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এলাকাটি ঘিরে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।

ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি জানিয়েছে, নাশকতা এড়াতে আশপাশে কোনো পরিত্যক্ত ব্যাগ, বস্তা, কার্টন বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তাতে হাত না দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।