সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

linknews

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৩১আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ১৪:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের হাইকমিশনার রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জবাবে রুহুল কবির রিজভীও দুই দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সাবেক প্রেস সচিব ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তারিক চয়ন উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।