সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট বিআরটিএতে দুদক, মিলেছে অনিয়মের ত

linknews

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৮:০৫

বাগেরহাট বিআরটিএতে দুদক, মিলেছে অনিয়মের ত

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদানসংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিআরটিএ কার্যালয়ের বেশকিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।