সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রাথমিকের রূপান্তর চাইলেন এই ব্যতিক্রমী শিক্ষক

linknews

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২২:০২

প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রাথমিকের রূপান্তর চাইলেন এই ব্যতিক্রমী শিক্ষক

তিনি গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা।

এর আগে বুয়েট থেকে পড়ালেখা শেষ করে নায়লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি। কোমলমতি শিশুদের গড়ার স্বপ্নে প্রতিদিন তাদের সঙ্গে খুঁজে নিচ্ছেন আনন্দ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন সেই নায়লা শারাফ। সাক্ষাতে নিজের জন্য নয়, বরং গোটা প্রাথমিক শিক্ষা পরিবারের ভাগ্য পরিবর্তনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নায়লা শারাফ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নিজের ব্যক্তিগত কোনো চাওয়া ছিল না। নিজের জন্য কিছু চাইনি, চেয়েছি প্রাইমারি শিক্ষা এবং শিক্ষকদের যেন প্রকৃতমান উন্নয়ন হয়।’

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।