সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি

linknews

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৩:০২

না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি

আজ রোববার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ সরকার এবং তিন ভাই সনজিৎ সরকার, প্রতীক সরকার (বিশ্বে) ও দিলীপ সরকার।

পৌরসভার পিরোজপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘকাল ধরে জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। এছাড়া তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। আজ দুপুরের দিকে শহরের পিরোজপুর এলাকায় তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নওগাঁ জেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এক শোকবার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার এক শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শেষকৃত্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ব্যক্ত করেন।

অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।