তিন হত্যা ও চার মাদকের মামলার আসামি রকি মাদারীপুরে গ্রেপ্তার
linknews
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১২:১৯

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. শাহজাহান ও বেবি বেগমের ছেলে। খুলনার পরিচিত সন্ত্রাসী নুরাজিম তার আপন ভাই।
সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় ‘নুরাজিম বাহিনী’র নাম আলোচনায় আসে। এ ছাড়া নগরীতে মাদক কারবার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে