ঢাবি ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল
linknews
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২১:৩৬

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছাত্রশক্তির নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় চৌমুহনী চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশক্তি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের ওপর কোনো ধরনের অন্যায় বা আক্রমণ বরদাশত করা হবে না।
ঘটনার বিবরণ দিয়ে ছাত্রশক্তির মৌলভীবাজার জেলার মুখ্য সংগঠক রাফি হোসেন ফাহিম বলেন, আমরা বিকেল থেকেই শ্রীমঙ্গলে অবস্থান করছি। জুলাই যোদ্ধা ও ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদেই সন্ধ্যায় আমরা এই বিক্ষোভ মিছিল করেছি।
তিনি আরও জানান, বিক্ষোভের আগে ছাত্রশক্তির একটি প্রতিনিধিদল শ্রীমঙ্গল থানায় গিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে হামলার বিষয়টি অবহিত করেছে। রাফি হোসেন ফাহিম আরও বলেন, রাতে হাসিব আল ইসলাম শ্রীমঙ্গলে পৌঁছালে বা সশরীরে ফিরলে এ বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে।
এদিকে বিক্ষোভ মিছিলের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ মামলা দায়ের করেননি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে