জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার, সঙ্গে স্লো ওভার রেটের কারণে জরিমানা আইসিসির
linknews
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:৩১

নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। গত শনিবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ।
আইসিসি জানিয়েছে, ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বাংলাদেশ। সময়ের জন্য নির্ধারিত ছাড় বিবেচনায় নিয়েও এই ঘাটতি পাওয়া যায়। এরপর আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট জরিমানা করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় জরিমানার পরিমাণও ৫ শতাংশ।
বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি অভিযোগটি আনেন।
এর আগে শনিবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৯৯ রানের বড় পরাজয় দিয়ে সিরিজ শুরু করে তাওহিদ হৃদয়ের দল।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার (২১ অক্টোবর), শারজায় আফগানিস্তানের বিপক্ষে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
সাফের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই: এক হাজার টাকার টিকিট এখন মাত্র ২০০ টাকা!
linknews · ২০ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার মাটিতে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের দাপুটে জয়
linknews · ২০ ঘণ্টা আগে

সাফ সেমিফাইনাল: পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন আনল বাংলাদেশ
linknews · ১ দিন আগে

উরুগুয়ের কাছে হারের ধাক্কা: আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি দুই রেকর্ডের সমাপ্তি
linknews · ২ দিন আগে