জামিনে বেরিয়ে খুলনায় ক্লিনিকে হামলা-ভাঙচুর, শনাক্ত ৪-৫ জন
linknews
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ১৬:২৭

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত চার থেকে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তারা সম্প্রতি একটি দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোজী জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চার থেকে পাঁচজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করেন। কোনো কথা না বলেই তারা ভাঙচুর শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানের দরজা, কাচ, দুটি এসি ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পরে তারা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে চলে যান। হামলাকারীদের কাছে পিস্তলও ছিল বলে অভিযোগ করেন তিনি।
প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ডায়াগনস্টিক সেন্টারের কাচ ও এসি ভাঙচুরের চিহ্ন দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চার থেকে পাঁচজনকে হামলায় জড়িত থাকতে দেখা যায়। তাদের হাতে চাইনিজ কুড়াল ছিল।
তিনি বলেন, প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে চাঁদা দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ফোন করে নূরে আলম নামে একজনকে চেনেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল বলে জানা গেছে। চাঁদা দাবির বিষয়ে প্রতিষ্ঠানের মালিক এখনও পুলিশকে কিছু জানাননি।
ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তারা এর আগে একটি দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনায় ওই মামলায় তাদের আসামি করা হয়েছিল। গত ২৬ অক্টোবর তারা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
এর আগে, গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালানোর পাশাপাশি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এর এক দিন পর সোনাডাঙ্গায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখায় গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে একদল দুর্বৃত্ত। এর ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডের আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। এর চার দিন পর আজ খানজাহান আলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও হামলা।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে