জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবি, ৭২ ঘণ্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের
linknews
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ | ২২:২৫

কইসঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার সমালোচনা করে তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তরের প্যাডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং বক্তার অগ্রহণযোগ্য সম্বোধনের সময় জেলা প্রশাসক রহস্যজনক ও নীরব ভূমিকা পালন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সংগঠনটির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসককে অপসারণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে