সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: 'হাত ধোয়ার নায়ক হোন'

linknews

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৪:০১

জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: 'হাত ধোয়ার নায়ক হোন'

​দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি।

​সভায় বক্তারা হাত ধোয়ার সঠিক নিয়মকানুন এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।