জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, উত্তেজিত জনতার আগুনে পুড়ল বাস
linknews
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২৩:৪৩

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। সে জয়পুরহাট শহরের একটি খাবারের দোকানে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
আহতরা হলেন—একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম (২২) ও মফিজুল ইসলামের ছেলে জিহাদ (২০)। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে জয়পুরহাট থেকে পাঁচবিবি হয়ে হিলিগামী 'জেড আর প্লাস' পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৩০৮) কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা তিন আরোহীবাহী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই চালক আশিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটকে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ও অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনা ও অগ্নিসংযোগের ঘটনায় জয়পুরহাট-হিলি সড়কে কিছু সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে