
সোমবার (১২ অক্টোবর) বিকেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। এরপর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।
চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার অবস্থান। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভবনটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
আগুনে দোকানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে