গাজীপুরে সাড়ে ৩ ঘণ্টা পর দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে
linknews
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ১৬:১৫

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে ডিবিএল কারখানার সুতার গোডাউনে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে সুপ্রিম গার্মেন্টসের কাটনের গুদামে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তী সময়ে ডিবিএলের একটি, ইপিজেড এর তিনটি, ভোগরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আমরা ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। ডাম্পিং কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরেই আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারব। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে