
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে তারা পুলিশকে খবর দিলে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় নদীর দুই পাড়ে মানুষের ভিড় জমে।
স্থানীয়দের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথাতেই রক্তাক্ত ক্ষত দেখা গেছে। তবে এসব ক্ষত কীভাবে এবং কখন সৃষ্টি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি দাবি করেন, নিহতদের মধ্যে একজনকে তিনি ওই ঘাটের ট্রলারচালক হিসেবে চেনেন, তবে অপর ব্যক্তির পরিচয় তিনি জানেন না।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসেছে। নিহত একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অপরজনের ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে