সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

linknews

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ২০:৪৫আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ | ২০:৪৬

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

একই সঙ্গে এনআইডি সংক্রান্ত যে কোনো সেবা পেতে নির্ধারিত দাপ্তরিক কার্যালয়ে যোগাযোগ এবং হটলাইন ১০৫ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম- বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ বা টাকা হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতারকচক্র নিজেদেরকে নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরও বলা হয়, এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সংক্রান্ত অন্য যে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম- যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি ব্যবহার করে না। এনআইডি সংক্রান্ত যে কোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া এনআইডি বিষয়ে সেবা পেতে ১০৫ নম্বর হট লাইনে কল করে কথা বলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।