সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার: প্রবাসীকল্যাণমন্ত্রী

linknews

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ১৯:৫৩

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার: প্রবাসীকল্যাণমন্ত্রী

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রশ্নোত্তর পর্বে রেহানা আক্তার রানু জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না। 

উত্তরে মন্ত্রী বলেন, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী অথবা তাদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি ৫৬টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।