
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কারখানাটির হারবাল বিভাগে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটির হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর ভোগরা ও কোনাবাড়ী থেকে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্ল্যান্টপ্রধান মো. আব্দুল খালেক বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ইবনে সিনার হারবাল বিভাগে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ও ভোগরা থেকে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
মামলা করায় ক্ষোভ: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ির বাদী এসআইকে কুপিয়ে জখম
linknews · ১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন হ্যাক করে এসপি জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে: দাবি স্ত্রীর
linknews · ১৯ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সুখবর: ২২ নভেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মেগা পর্যটন কার্নিভাল
linknews · ১৯ ঘণ্টা আগে

পুলিশের ওপর ক্ষোভ: ওসির উদ্দেশে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি
linknews · ২০ ঘণ্টা আগে